scrobble.life
← All reviews
Movie97

The Pursuit of Happyness (2006) A to Z Review (BN/EN)

Review by @mshbd 🏆#224 🔥6 🎵7 🎬5 · 14h · of The Pursuit of Happyness


How helpless can a person be at the worst time of their life? With no money in their pocket, no place to stay, and not even being able to feed their child properly-does anyone dare to dream big in such a situation? When looking for the answer to this question, the first thing that comes to mind is Will Smith's movie 'The Pursuit of Happyness'.

Image Source

The most surprising thing is that this is not a fictional movie. It is the pure story of the blood-soaked struggle of a real person named Chris Gardner. Today, we will talk about some extremely realistic scenes from this movie and the true story behind it.

জীবনের সবচেয়ে খারাপ সময়টাতে মানুষ ঠিক কতটা অসহায় হতে পারে? পকেটে টাকা নেই, থাকার জায়গা নেই, এমনকি নিজের সন্তানকে ঠিকমতো একবেলা খাওয়াতেও পারছে না-এমন পরিস্থিতিতে কি কেউ বড় কোনো স্বপ্ন দেখার সাহস রাখে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে উইল স্মিথের 'দ্য পারস্যুট অফ হ্যাপিনেস' মুভিটার কথা সবার আগে মনে পড়ে।

সবচেয়ে অবাক করা বিষয় হলো, এটি কোনো কাল্পনিক সিনেমা নয়। এটি ক্রিস গার্ডনার নামের এক বাস্তবের মানুষের রক্ত-জল করা সংগ্রামের নিখাদ গল্প। আজ এই মুভিটির কিছু চরম বাস্তব দৃশ্য এবং নেপথ্যের সত্য ঘটনা নিয়ে কথা বলব।


1. The beginning of the story: The hard blow of dreams and reality

Image Source

The movie begins in the context of San Francisco in the 1980s. Chris Gardner (Will Smith) had bought some medical machines called 'Bone Density Scanners' with all the money he had saved in his life. He thought that he would become rich by selling them. But in reality, doctors do not want to buy these machines, because their price is much higher than a normal X-ray machine, but the benefits are almost the same. Image Source

Meanwhile, month after month, rent and taxes are outstanding. The police also take Chris's car because he cannot pay the parking fine. Unable to bear the hardship of poverty, his wife Linda also leaves him and his 5-year-old son Christopher. This is where the struggle of this lonely and desperate Chris begins.

১. গল্পের শুরু: স্বপ্ন আর বাস্তবের কঠিন ধাক্কা আশির দশকের সান ফ্রান্সিসকোর প্রেক্ষাপটে মুভিটা শুরু হয়। ক্রিস গার্ডনার (উইল স্মিথ) তার জীবনের সব জমানো টাকা দিয়ে 'বোন ডেনসিটি স্ক্যানার' নামের কিছু মেডিকেল মেশিন কিনে ফেলেছিল। ভেবেছিল এগুলো বেচে বড়লোক হবে। কিন্তু বাস্তবে ডাক্তাররা এই মেশিন কিনতে চায় না, কারণ সাধারণ এক্স-রে মেশিনের চেয়ে এর দাম অনেক বেশি অথচ সুবিধা প্রায় একই।

এদিকে মাসের পর মাস বাসা ভাড়া বাকি, ট্যাক্স বাকি। পার্কিংয়ের জরিমানা দিতে না পারায় ক্রিসের গাড়িটাও নিয়ে যায় পুলিশ। অভাবের তাড়না সহ্য করতে না পেরে স্ত্রী লিন্ডাও তাকে আর ৫ বছরের ছেলে ক্রিস্টোফারকে ছেড়ে চলে যায়। এই একাকী এবং সর্বস্বান্ত ক্রিসের লড়াইটা এখান থেকেই শুরু হয়।


2. Solving the Rubik's Cube in a Taxi

Image Source

A small ray of hope comes to Chris' life when he gets an internship at the brokerage firm 'Dean Witter Reynolds'. But the condition is that this 6-month job has no salary, and only 1 out of 20 people will get the job at the end. Image Source

To get the internship opportunity, Chris gets into the taxi of Jay Twistle, a senior executive at the firm. At that time, the Rubik's Cube toy has just come into the market. Twistle could not solve it. Chris sits in a moving taxi and solves the entire cube in a few minutes, surprising him. This small but sharp proof of intelligence opens the door to Chris' internship.

২. ট্যাক্সিতে সেই রুবিক্স কিউব মেলানো ক্রিসের জীবনে একটুখানি আশার আলো হয়ে আসে 'ডিন উইটার রেনল্ডস' ব্রোকারেজ ফার্মের একটা ইন্টার্নশিপ। কিন্তু শর্ত হলো ৬ মাসের এই চাকরিতে কোনো বেতন নেই, আর ২০ জনের মধ্যে মাত্র ১ জন শেষে চাকরিটা পাবে।

ইন্টার্নশিপের সুযোগ পাওয়ার জন্য ক্রিস ফার্মের এক বড় কর্মকর্তা জে টুইস্টলের ট্যাক্সিতে উঠে পড়ে। তখন রুবিক্স কিউব (Rubik's Cube) খেলনাটা নতুন বাজারে এসেছে। টুইস্টল সেটা মেলাতে পারছিল না। ক্রিস চলন্ত ট্যাক্সিতে বসে কয়েক মিনিটের মধ্যে পুরো কিউবটা মিলিয়ে দিয়ে তাকে চমকে দেয়। এই ছোট কিন্তু তীক্ষ্ণ বুদ্ধির প্রমাণটাই ক্রিসের ইন্টার্নশিপের দরজা খুলে দেয়।


3. The silent cry in the subway station bathroom

Image Source

The most heartbreaking and heartbreaking scene of the movie comes in the middle. After being kicked out of their home, Chris and his son have nowhere to go. Unable to find a cheap motel room to stay the night, they are forced to take refuge in a public toilet in a subway station. Image Source

While Chris is sitting with his son lying on the floor with the door closed, someone starts banging on the bathroom door from outside. Chris then slams the door shut with his foot and starts crying silently. Seeing this scene of a father's utter helplessness in front of his child would bring tears to the eyes of any stone person. I cried after watching the scene, I was thinking about my son so much. Image Source

৩. সাবওয়ে স্টেশনের বাথরুমে সেই নিঃশব্দ কান্না মুভির সবচেয়ে ভারী এবং কলিজা ছিঁড়ে যাওয়া দৃশ্যটা আসে মাঝপথে। বাসা থেকে বের করে দেওয়ার পর ক্রিস আর তার ছেলের যাওয়ার কোনো জায়গা থাকে না। রাতে থাকার মতো কোনো সস্তা মোটেলে ঘর না পেয়ে বাধ্য হয়ে তারা একটা সাবওয়ে স্টেশনের পাবলিক টয়লেটে আশ্রয় নেয়।

দরজা বন্ধ করে ছেলেকে ফ্লোরে শুইয়ে ক্রিস যখন বসে আছে, তখন বাইরে থেকে কেউ একজন বাথরুমের দরজা ধাক্কা দিতে থাকে। ক্রিস তখন তার পা দিয়ে দরজাটা শক্ত করে আটকে রেখে নিঃশব্দে কাঁদতে থাকে। নিজের সন্তানের সামনে একজন বাবার এই চূড়ান্ত অসহায়ত্বের দৃশ্যটা দেখলে যেকোনো পাষাণ মানুষেরও চোখ ভিজে আসবে। দৃশ্যটি দেখার পরে কেঁদে দিয়েছিলাম, আমার ছেলের কথা তখন খুব মনে পড়ছিলো।


4. The struggle to survive and selling blood

Chris's life during his internship was like a war. During the day, Chris would wear a suit and tie and talk to big clients on the phone in the office with a smile, and at 5 pm, he would pick up his son from daycare and run to the homeless shelter. Because if he couldn't stand in line first, he wouldn't even get a place to sleep at night. Image Source

At one point, the situation got so bad that Chris had to sell his own blood to repair machine parts and raise money for food for his son.

৪. টিকে থাকার লড়াই এবং রক্ত বিক্রি ইন্টার্নশিপ চলাকালে ক্রিসের জীবনটা ছিল একটা যুদ্ধের মতো। দিনের বেলা ক্রিস স্যুট-টাই পরে হাসিমুখে অফিসে বড় বড় ক্লায়েন্টদের সাথে ফোনে কথা বলে, আর বিকেল ৫টা বাজলেই ছেলেকে ডে-কেয়ার থেকে নিয়ে দৌড় লাগায় গরিবদের আশ্রয়কেন্দ্রে। কারণ লাইনে সবার আগে না দাঁড়াতে পারলে রাতে ঘুমানোর জন্য একটু জায়গাও জুটবে না।

এমনকি একটা সময় পরিস্থিতি এতই খারাপ হয়ে যায় যে, মেশিনের পার্টস মেরামত করা এবং ছেলের জন্য খাবারের টাকা জোগাড় করতে ক্রিসকে নিজের রক্ত পর্যন্ত বিক্রি করতে হয়।


5. The best moment of life

The last day of the internship. When Chris was called to the boardroom, his eyes were filled with exhaustion and fear. One of the officials told Chris, "You should wear a different shirt tomorrow, because your work starts tomorrow." Image Source

After hearing this, Chris' eyes started to water. He got the job, beating 20 competitors! He came out of the office and applauded in the crowd. After a long struggle, this was the desired 'happiness' of his life. Image Source

৫. জীবনের সেই শ্রেষ্ঠ মুহূর্ত ইন্টার্নশিপের শেষ দিন। ক্রিসকে যখন বোর্ডরুমে ডাকা হয়, তার চোখেমুখে রাজ্যের ক্লান্তি আর ভয়। কর্মকর্তাদের মধ্যে একজন ক্রিসকে বলে, "তুমি আগামীকাল আরেকটা শার্ট পরে এসো, কারণ আগামীকাল থেকে তোমার কাজ শুরু।"

এই কথাটি শোনার পর ক্রিসের চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে থাকে। ২০ জন প্রতিযোগীকে পেছনে ফেলে সে চাকরিটা পেয়েছে! অফিস থেকে রাস্তায় বেরিয়ে ভিড়ের মধ্যে হাততালি দিয়ে সে নিজের আনন্দ প্রকাশ করে। দীর্ঘ লড়াইয়ের পর এটি ছিল তার জীবনের সেই কাঙ্ক্ষিত 'হ্যাপিনেস'।


6. Some behind-the-scenes facts

Image Source Real Chris Gardner Image Source

*The real Chris Gardner's appearance: In the very last scene of the movie, when Will Smith is walking down the street with his son, the black man in a suit who walks past them is the real Chris Gardner! The director beautifully integrated the real man into the frame.

Image Source

*Real father and son: The actor who plays Chris' 5-year-old son Christopher in the movie is Will Smith's own son, Jaden Smith. This is the main reason why the father-son chemistry is so alive.

৬. নেপথ্যের কিছু বাস্তব তথ্য

  • আসল ক্রিস গার্ডনারের উপস্থিতি: মুভির একদম শেষ দৃশ্যে উইল স্মিথ যখন তার ছেলেকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটছিল, তখন তাদের পাশ দিয়ে স্যুট পরা যে কৃষ্ণাঙ্গ লোকটি হেঁটে যায়, তিনি হলেন বাস্তবের সেই আসল ক্রিস গার্ডনার! পরিচালক খুব সুন্দর করে আসল মানুষটিকে ফ্রেমে যুক্ত করেছিলেন।
  • বাস্তব পিতা-পুত্র: মুভিতে ক্রিসের ৫ বছরের ছেলে ক্রিস্টোফারের চরিত্রে যে অভিনয় করেছে, সে হলো উইল স্মিথের নিজেরই ছেলে জেডেন স্মিথ। বাবা-ছেলের রসায়নটা এত জীবন্ত হওয়ার মূল কারণ এটাই।

7. Budget, Box Office and Recognition

*Budget and Earnings: Made on a budget of just $55 million, this movie was a huge box office success, grossing around $307 million worldwide. *Oscar Recognition: Will Smith received a nomination in the 'Best Actor' category at the 2007 Academy Awards (Oscars) for his impeccable performance as Chris Gardner.

৭. বাজেট, বক্স অফিস এবং স্বীকৃতি *বাজেট ও আয়: মাত্র ৫৫ মিলিয়ন ডলার বাজেটে তৈরি এই মুভিটি বিশ্বজুড়ে প্রায় ৩০৭ মিলিয়ন ডলার আয় করে বক্স অফিসে বিশাল সফলতা পায়। *অস্কার স্বীকৃতি: ক্রিস গার্ডনারের চরিত্রে এই অনবদ্য অভিনয়ের জন্য উইল স্মিথ ২০০৭ সালের একাডেমি অ্যাওয়ার্ডসে (অস্কার) 'সেরা অভিনেতা' (Best Actor) ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছিলেন।


There is a beautiful saying - "Tough times never last forever, but tough people do." This movie reminds us again and again that no matter how bad the situation is, you should never stop dreaming and trying. This movie works like magic in any moment of despair. Those who haven't seen the movie yet, watch it quickly.

খুব সুন্দর একটা কথা আছে-"কঠিন সময় কখনো চিরকাল থাকে না, কিন্তু কঠিন মানুষগুলো টিকে যায়।" এই মুভিটা বারবার আমাদের মনে করিয়ে দেয় যে, পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, স্বপ্ন দেখা আর চেষ্টা করা কখনো থামাতে নেই। হতাশার যেকোনো মুহূর্তে এই মুভিটা ম্যাজিকের মতো কাজ করে। যারা মুভিটা এখনও দেখেননি দ্রুত দেখে নিন।


Source: I have collected and verified, box office reports, and background information for this review from various trusted sources and created this post. The links to the sources are given below:

তথ্যসূত্র : আমি এই রিভিউটির, বক্স অফিস রিপোর্ট এবং পেছনের অজানা তথ্যগুলো বিভিন্ন বিশ্বস্ত সোর্স থেকে সংগ্রহ করে এবং যাচাই করে এই পোস্টটি তৈরি করেছি। সোর্সগুলোর লিংক নিচে দেওয়া হলো:



Note: Originally written in Bengali and translated into English using Google Translate.



Rating: 97/100

Voted by
  • @birdwatcher
  • @tanzil2024
  • @militadigital01
  • @daverick
  • @we-are-ai
  • @liberlandpress
  • @kawsar8035
  • @calvinbayer
  • @anisurdalim7
  • @almahadi
  • @rzity.nomad
  • @petani
  • @hive-103505
  • @commentators
  • @laexotica

Comments · 2

  • @laexotica(54)· 9h

    A film that gives you plenty to reflect on and discuss; it offers an incredible lesson.

  • @militadigital01🏆#62 🔥6 🎵352 🎬16 📺1(67)· 14h

    una de las peliculas mas hermosas y de superacion, recomendada al 100