scrobble.life
← All reviews
TV

দৃশ্যমান ও অদৃশ্য জীবন ব্যবস্থার সাংঘর্ষিক দৃশ্যায়ন ( THE SANDMAN)

Review by @sheikhshaon · 1400d · of The Sandman

হ্যালো,

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আমরা বেশিরভাগ মানুষই এ্যাডভেঞ্চার ও কল্পনার জগতকে সম্পর্কে জানতে পছন্দ করি। আমরা নিজেরা একটু ভাবলেই বুঝতে পাড়বো আমাদের জীবনের কিছু চমৎকার এ্যাডভেঞ্চার সম্পর্কে। আমরা মানুষ জেগে থাকা অবস্থায় পৃথিবীতে সক্রিয় থাকি এবং ঘুমিয়ে গেলে পৃথিবীর সকল অবস্থা থেকে দূরে থাকি। আমরা বেশিরভাগ মানুষিই জেগে থাকা অবস্থা সম্পর্কে জানি, তবে খুব কম মানুষই জানে ঘুমের মাধ্যমে পৃথিবীতে মানুষ কেনো নিস্ক্রিয় হয় বা কোথায় চলে যাই তার সম্পর্কে।

আমি কথাটা একটু সহজ করে দেই, আমরা জেগে থাকাকে বেঁচে থাকা এবং ঘুমিয়ে যাওয়াকে অর্ধ মৃত অবস্থা বলতে পাড়ি। তাহলে কথা হোলো আমরা অর্ধ মৃত অবস্থায় পৃথিবীতে সক্রিয় না থেকে কোথায় চলে যাই। বিষয়টা হোলো আমরা প্রত্যেক মানুষ একইসাথে দুটি ডাইমেনসনের বা অবস্থার মধ্যে বসবাস করে যাচ্ছি। আর তার মধ্যে একটা অবস্থা হোলো – ঘুমের রাজ্য মানে কাল্পনিক বা অদৃশ্য দুনিয়ার রাজ্য। আরেকটা হোলো আমাদের বাস্তবিক পৃথিবী রাজ্য যা আমরা মানুষ চোখ খুললেই দেখতে পাই।

আমাদের সবাই যেহেতু পৃথিবী রাজ্য সম্পর্কে সবারই ধারণা আছে তাই আমি না জানা ঘুমের বা অদৃশ্য রাজ্যের সম্পর্কে জানাবো। একটু ইমাজিন করে দেখি –ঘুমের রাজ্য হচ্ছে যেকোনো মানুষের জন্য স্বপ্নের রাজ্য। আর পৃথিবী হোলো আমাদের দেখতে পাওয়া মানুষের রাজ্য।

ঘুমের রাজ্যকে যেহেতু আমরা স্বপ্নের রাজ্য বলেছি, তাহলে সেই রাজ্যের একজন সর্বক্ষমতা সম্পন্ন একজন রাজাও নিশ্চয়ই আছে। আর রাজার অবশ্যই গ্যাতিগোষ্ঠীও আছে স্বাভাবিক ভাবে। আবার সেই রাজ্যের মধ্যেও নিয়ম কানুন, বিধি নিষেধ, শৃঙ্খলা – বিশৃঙ্খলা, ভালো মন্দ ও ক্ষমতার যুদ্ধও আছে বলা যায়। অন্য সব রাজ্যের মতো সকল কিছুই আছে ঘুমের বা অদৃশ্য রাজ্যে বলা যায়।

শুরুতেই কিছু বিষয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেই , যেমন – স্বপ্নের রাজ্যের রাজা হলেন মরফিয়েস এবং তার ভাই বোনদের নাম হোলো ইচ্ছা, নিয়তি, হতাশা, ধ্বংস, দুঃস্বপ্নসহ আরও অনেকেই। আর এদের মধ্যেই দুঃস্বপ্ন স্বপ্ন রা্জ্য থেকে পালিয়ে মানুষের রাজ্যে এসে মানুষের ক্ষতি করতে শুরু করেছে, পৃথিবী রাজ্যকে নিজের করে সাজানোর জন্যে। আর এসব কারণে স্বপ্ন রাজ্যের রাজা মরফিয়েস চিন্তিত এবং দুঃস্বপ্নকে ধরার জন্য তাকে পৃথিবীতে আসতে হয়েছে। কারণ মরফিয়েস জানে দুটি আলাদা ডাইমেনসন কখনোই একসাথ করা যাবে না এবং এমন চেষ্ঠা করলে দু দকিরেই ক্ষতি হয়ে যাবে।

আর এমন দৃশ্য অবলম্বনে তৈরি করা হয়েছে THE SANDMAN ড্রামা সিরিজটি। যেখানে আমরা মানুষের রাজ্য ও অদৃশ্য রাজ্যের সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা নিতে পারবো। আমিও সিরিজটির প্রথম পর্ব দেখেছি, সেই সম্পর্কে একটু ধারণা আপনাদের সাথে শেয়ার করছি। যেখানে দেখানো হয়েছে রাজা মরফিয়েসের সুষ্টি করা করেন্থিয়ান নামের দুঃস্বপ্ন পৃথিবীতে কিভাবে মজা করার মতো করে মানুষের ক্ষতি করে যাচ্ছে এবং মানুষরা কিভাবে অদৃশ্য শক্তিকে আবেগ ও অতিরিক্ত লোভের জন্য ব্যবহার করে মানুষের পৃথিবীতে নিজেদের পাশাপাশি সকলের ক্ষতি করে যাচ্ছে।

আর সত্যি কথা হলো, পৃথিবীতে কিছু মানুষ সব জায়গাতেই আছে যারা আবেগের মৌহে বা সর্বোচ্চ ক্ষমতা বা অস্বাভাবিক শক্তি পাওয়ার আশায় সবার গোপনে কিছু খারাপ কাজ করার মাধ্যমে স্বার্থ উদ্ধার করে যাচ্ছে ব্ল্যাক ম্যাজিকের সাহায্যে। যার ফলে খারাপ কাজ কর্ম অদৃশ্যভাবে হওয়ার ফলে আমরা মানুষ দৃশ্যমান বিপদে পড়লেও বুঝতে পাড়ি না, কেনো আমরা সমস্যায় পড়ে গেসি বা পড়ছি সর্বদাই। সবার মনে রাখা উচিত শুধুমাত্র যাদের বোধ শক্তি চলে যায় তারা এই জঘন্য কাজ গুলো করার মাধম্যে সাধারণ মানুষের জীবনকে ধ্বংস করার চেষ্ঠা করে। আরও জানা উচিত ব্ল্যাক ম্যাজিক হোলো মানুষ নিজের ধ্বংস ডেকে আনার অদৃশ্য মাধ্যম। তাই এসব জঘন্য কাজ থেকে সবার দূরে থাকাই সকল মানুষের জন্য মঙ্গলময়।

যারা জীবনের এমন এ্যাডভেঞ্চার সম্পর্কে কিছুই জানেন না তাদের জন্য আমি ২০২২ সালে রিলিজ হওয়া THE SANDMAN ড্রামা সিরিজটি দেখতে সাজেষ্ট করবো। সত্যিকার ভাবে আমাদের জীবনে চারপাশে ঘটে যাওয়া জানা অজানা ঘটনাগুলির বাস্তবিক এ্যাডভেঞ্চার সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা নিতে পাড়বেন বলতে পাড়ি।

  1. SOURCE LINK
  2. SOURCE LINK

ধন্যবাদ।

Comments · 4

  • @hivebuzz(74)· 1400d

    Congratulations @sheikhshaon! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s):

    You received more than 2250 upvotes.
    Your next target is to reach 2500 upvotes.

    You can view your badges on your board and compare yourself to others in the Ranking If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

    Check out the last post from @hivebuzz:

    Hive Power Up Day - September 1st 2022
    Support the HiveBuzz project. Vote for our proposal!
  • @ecency(78)· 1400d

    Your content has been voted as a part of Encouragement program. Keep up the good work!

    Use Ecency daily to boost your growth on platform!

    Support Ecency
    Vote for new Proposal
    Delegate HP and earn more

  • @shaonashraf(68)· 1400d

    এভাবেতো কোনদিন ভেবে দেখিনি,ঘুমালেতো আসলেই আমরা আরেকটা রাজ্যে চলে যায়,ঘুমের সময় যে স্বপ্ন দেখি তাতো একদম বাস্তবের মতো মনে হয়। এ সম্পর্কে দেখি আরও জানতে হবে।

  • @bdvoter.cur(75)· 1400d

    You post has been manually curated by BDVoter Team! To know more about us join our Discord.


    Delegate HIVE POWER to us & earn HIVE daily.

    500 HP 1000 HP 2000 HP 5000 HP 10000 HP 15000 HP 20000 HP

    FOLLOW OUR HIVE AUTO CURATION TRAIL